পেট্রা সিটির দেশে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'পেট্রা সিটির দেশে' একটি ভ্রমণকাহিনি, যেখানে লেখক জর্দান ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কাতার থেকে রয়েল জর্দানিয়ান এয়ারলাইনসের বিমানে জর্দানে পৌঁছে প্রথম রাতেই ঘুরে দেখেন আম্মানের সিটি মল আর মক্কা মল। তখন প্যালেস্টাইনে চলছে ইসরায়েলের নিষ্ঠুর আগ্রাসন, আর জর্দান সেই প্যালেস্টাইনের পাশের দেশ।
ভ্রমণে লেখক দেখেছেন বাইবেলে বর্ণিত প্রাচীন গাদারা সিটি, আজলুন ক্যাসেল, হাজার বছরের পুরোনো রোমানদের জেরাস সিটি। আম্মানে দেখেছেন পবিত্র কুরআনে উল্লেখিত কাহাফ ও রাকিম, আম্মান সিটাডেল আর রোমান থিয়েটার। ওয়াদি মুসার পথে মুসা আলাইহি সালামের স্মৃতিবিজড়িত মাউন্ট নেবো আর ক্রুসেডারদের ধ্বংসপ্রাপ্ত শোবাক ক্যাসেল।
সবশেষে দেখেছেন সপ্তম আশ্চর্য পেট্রা সিটি আর ওয়াদি রুমের বালির মরুভূমি। প্যালেস্টাইন সীমান্তের রিসোর্টে শেষ রাত কাটিয়ে মৃত সাগরের পাড়ে দাঁড়িয়ে অনুভব করেছেন এক অভিশপ্ত নিস্তব্ধতা, যা পাঠকের মনে দাগ কাটবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |