ব্যথা নিরাময়ে ব্যায়াম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. এম. এ. শাকুরের 'ব্যথা নিরাময়ে ব্যায়াম' বইটির মূল লক্ষ্য ব্যথার রোগীদের ব্যায়াম করতে সহযোগিতা করা। বিভিন্ন ধরনের ব্যথায় রোগীদের নানাবিধ ব্যায়াম করতে হয়, এবং অনেক সময় ওষুধের চেয়েও ব্যায়াম বেশি কার্যকরী ভূমিকা রাখে। তাই এই বইয়ের প্রতিপাদ্য বিষয় হলো, ব্যথার রোগীরা কীভাবে সঠিকভাবে সেই ব্যায়ামগুলো করবেন। এখানে ব্যায়ামগুলো খুবই সহজভাবে বর্ণনা করা হয়েছে, পাশাপাশি ছবি দিয়ে পর্যায়ক্রমে দেখানো হয়েছে, ফলে পাঠক সহজেই তা অনুসরণ করতে পারবেন।
ডাক্তার যে ব্যায়াম করার পরামর্শ দেন, রোগী তা সাধারণত ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে করে থাকেন। এই বইটি অনুসরণ করলে বারবার ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ব্যায়াম শিখতে হবে না। একবার শুধু জেনে নিলেই হবে, বইয়ের কোন কোন ব্যায়াম আপনার জন্য প্রয়োজনীয়। তারপর বাসায় বসেই যথানিয়মে ব্যায়াম করতে পারবেন। যারা ব্যথায় ভুগছেন এবং ঘরে বসেই স্বস্তি পেতে চান, তাদের জন্য এই বইটি একটি কার্যকরী নির্দেশিকা।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |