গালিবের মুশায়েরায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুবায়ের রশীদের 'গালিবের মুশায়েরায়' মির্জা গালিবের জীবন ও সাহিত্যকে ঘিরে এক ভ্রমণকাহিনি। প্রিয়ার কাজলমাখা চোখের মতো সুন্দর উর্দু ভাষার শ্রেষ্ঠ কবি গালিব শুধু উপমহাদেশের নন, বিশ্বসাহিত্যেরই এক অনন্য চরিত্র। তাঁর কবিতা ও ব্যক্তিত্ব নিয়ে শিল্পানুরাগীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। সময় যত এগোচ্ছে, গালিব ততই জনপ্রিয় হয়ে উঠছেন। যেন ঘোমটায় ঢাকা এক লুকায়িত সৌন্দর্য, মহাকাল ধীরে ধীরে তাকে উন্মোচন করছে।
গালিবের সময় ছিল অখণ্ড ভারতবর্ষের যুগসন্ধিক্ষণ, যখন মোগল সাম্রাজ্য ভেঙে পড়ছিল আর ব্রিটিশ শাসনের উত্থান ঘটছিল। তিনি সাক্ষী ছিলেন আজাদির প্রথম লড়াইয়ের। কবিতায় লিখেছেন বেদনা ও বিরহের অশ্রু, আবার ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের দিনলিপি লিখেছেন দিল্লির রক্ত দিয়ে। এই বই সেই মৃত গালিবের সঙ্গে আমাদের সফর। আগ্রা থেকে শুরু হয়ে দিল্লি, লখনৌ, কানপুর, এলাহাবাদ, পাটনা, বেনারস, মুর্শিদাবাদ, কলকাতা, রামপুর হয়ে এ যাত্রা শেষ হবে ব্রিটিশ রাজে। পথে পথে গালিব শোনাবেন তাঁর কবিতা আর কিসসা। ইতিহাসপ্রেমী আর সাহিত্যপ্রেমী উভয় পাঠকের জন্যই এটি এক মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | বইমেলা ২০২৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 186 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।