192৳320৳Save 128৳ (40%)
Qty
1
Wishlist
Share

বঙ্গোপসাগরের মাঝখানে ছোট্ট এক দ্বীপ ছিন্নদ্বীপ, যেখানে থাকে আরশাদ নামের এক তরুণ। তার ধারণা, সে নিজের শরীরে বাস করে না; তার চেতনা ঘুরে বেড়ায় বিভিন্ন মানুষের শরীরে। মনস্তত্ত্ববিদ জিব্রান আহমেদ ঠিক করলেন, এই রহস্য তিনি ভেদ করবেন। অন্যদিকে ঢাকায় আবির্ভাব হয়েছে একদল ভুঁইফোঁড় গোয়েন্দার, যাদের একজনের নাম অর্থী। সে অন্য ধরনের গোয়েন্দা, তার তদন্তের বিষয় 'সম্পর্ক'। যেসব স্ত্রীর সন্দেহ যে তাদের স্বামী অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে, তাদের হয়ে গোয়েন্দাগিরি করে সে। এমনই এক সন্দেহবাতিকগ্রস্ত স্ত্রীর অনুরোধে সে পিছু নিল সালেহিন নামের এক সম্ভাব্য প্রতারক স্বামীর, কিন্তু যা আবিষ্কার করল, তাতে পিলে চমকে গেল পুরো শহরবাসীর।

এএসপি রুদ্র তালুকদার নিশ্চিন্তপুরের হত্যা রহস্য সমাধান করে বদলি ও পদোন্নতি নিয়ে এসেছে পিবিআই হেডকোয়ার্টারে। তার হাতে এসেছে এমন এক কেস, যার সমাধান লুকিয়ে আছে বঙ্গোপসাগরের সেই ছিন্নদ্বীপে। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর 'খুনের অনুরণন' শুরু করে এক জটপাকানো রহস্যের, যার সমাপ্তি কোথায়, তা পাঠককে অপেক্ষায় রাখবে শেষ পাতা পর্যন্ত।

প্রকাশনী:বাতিঘর প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৬
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বইমেলা ২০২৬ এর আরও বই

See all

মোহাইমিনুল ইসলাম বাপ্পী এর আরও বই

More Categories

See all

বাতিঘর প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all