প্রাচীন চীনা সভ্যতা
মোঃ রমজান আলী আকন্দ-এর ‘প্রাচীন চীনা সভ্যতা’ গ্রন্থটি এশিয়ার পূর্ব প্রান্তে গড়ে ওঠা এক সমৃদ্ধ সভ্যতার ইতিহাস তুলে ধরেছে। মোঙ্গলীয় নৃগোষ্ঠীর ঐতিহ্যপ্রিয় চীনারা নবপোলীয় যুগে কৃষি আবিষ্কারের পর নদীকেন্দ্রিক নগররাষ্ট্র গড়ে তোলে। হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরেই এই সভ্যতার মূল ভিত্তি স্থাপিত হয়। উন্নত কৃষি প্রযুক্তি, জলসেচ ব্যবস্থা, কারিগরি দক্ষতা ও লিপির আবিষ্কার তাদের উন্নত সভ্যতা গড়তে সাহায্য করে।
সমাজকে সুসংগঠিত করতে লাওৎসে ও কনফুশিয়াসের নীতিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরবর্তীতে জাপান, কোরিয়া, ভিয়েতনামসহ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। চীনের শাসকরা যাযাবর আক্রমণ ঠেকাতে নির্মাণ করেন ২৬৯৫ কিলোমিটার দীর্ঘ মহাপ্রাচীর, যাকে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি গণ্য করা হয়। বৌদ্ধ ও পরবর্তীতে ইসলাম ধর্মের প্রচারসহ চীনা সভ্যতার সংস্কৃতি ও ঐতিহ্য এই গ্রন্থে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হয়েছে।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।