Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পলাশ পুরকায়স্থ-এর হরর মিস্ট্রি সিরিজের প্রথম কিস্তি ‘মানিটো আওয়াসিস’-এ পাঠককে নিয়ে যাওয়া হয়েছে রহস্যে ঘেরা মনগাহেলা ন্যাশনাল ফরেস্টে। হর্নের নাতনি নাতাশাকে খুঁজতে এই অরণ্যে প্রবেশ করেন রাইকার্ড। এলাকাটি অত্যন্ত ভয়ংকর, কারণ এখানে বহু অভিযাত্রী ও হাইকার হারিয়ে গেছেন চিরতরে, তাদের আর কোনো খোঁজ মেলেনি। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, অরণ্যের গভীর ছায়ায় লুকিয়ে থাকা শ্যাডো পিপলরা মানুষের আত্মা ছিনিয়ে নিয়ে তাদের নিজেদের মতো অন্ধকার মানুষে পরিণত করে। রাইকার্ডের প্রেমিকাও একসময় এই জঙ্গলেই নিখোঁজ হয়েছিলেন। তিনি কি নাতাশাকে খুঁজে পাবেন? কে এই কুকুমথেনা? দক্ষিণের ধ্বংসাবশেষের এত গুরুত্ব কেন? আর ভোলাই কি সত্যিই ফিরে এসেছিল?
শাওনি গোত্রের আদি বসতি ছিল এই মনগাহেলা বন ও নদীর তীরবর্তী অঞ্চল। সেই গোত্রের প্রাচীন মিথ এবং শ্যাডো পিপলদের ভয়ংকর কাহিনিকে কেন্দ্র করে দীর্ঘ গবেষণার পর বইটি রচনা করেছেন লেখক। ইতিহাসের কিছু বাস্তব ঘটনার সঙ্গে কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক বিচিত্র জগৎ, যেখানে পাঠক হারিয়ে যাবেন রহস্যের গভীরে।
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |