Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খোন্দকার মেহেদী হাসানের ছয় রহস্য বইটিতে গোয়েন্দা গুলজার হোসেনের ছয়টি রহস্য সমাধানের কাহিনি রয়েছে। বইয়ের শুরুতেই পাঠককে নিয়ে যাওয়া হয় এক ভয়ংকর রাতে। দরজার ওপাশে দাঁড়ানো খুনি, বৃষ্টির রাতে বাজতে থাকা নভেম্বর রেইনের সুর, আর ভাঙতে থাকা দরজার ছিটকিনি, সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ। খুনি যে অতি পরিচিত কেউ, তা বুঝতে পারলেও বাঁচার উপায় নেই।
প্রতিটি রহস্যই গুলজার হোসেনের অসাধারণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতায় সমাধান করা। গল্প শেষে অপরাধীর পরিচয় পাঠককে চমকে দেবে, বিস্মিত করবে। রহস্য-রোমাঞ্চপ্রিয় পাঠকদের জন্য এই সংকলন একটি দারুণ সংযোজন।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |