দি সুফিজ
by ইদ্রিস শাহ্
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইদ্রিস শাহ্র যুগান্তকারী গ্রন্থ 'দি সুফিজ' ১৯৬৪ সালে প্রকাশিত হয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে। বইটি সেই মৌলিক প্রশ্নগুলোকে সামনে আনে, সুফি কারা, সুফিবাদের প্রকৃত স্বরূপ কী এবং এই পথে অগ্রসর হওয়ার উপায় কী। অভিধানে সুফিদের ইসলামের অতীন্দ্রিয় ধারার অনুশীলনকারী বলা হলেও লেখক দেখান, এর পরিধি আরও বিস্তৃত ও গভীর।
অনেক সুফির মতে এটি একটি প্রাচীন সম্প্রদায়, যারা মানবিক মূল্যবোধ ও আত্মিক বিকাশের শিক্ষা দিয়ে আসছে। কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ, যেকোনো পেশার মানুষই সুফি হতে পারেন, ইতিহাসে তার প্রমাণও আছে। পশ্চিমে সুফিবাদ নিয়ে চর্চা থাকলেও তথ্যসমৃদ্ধ নির্ভরযোগ্য বইয়ের অভাব ছিল, সেই শূন্যতা পূরণ করেছে এই গ্রন্থ। অনেকে একে সুফিবাদ বিষয়ক সবচেয়ে প্রামাণ্য দলিল হিসেবে বিবেচনা করেন।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 154 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |