মেরুন সন্ধ্যা
by ইমরান কায়েস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমরান কায়েসের 'মেরুন সন্ধ্যা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আসাদ ঢাকা শহরের সন্ধ্যার আলো-আধারে একা হাঁটে। ধীরে ধীরে সবকিছু ঘন অচিন কুয়াশায় অস্বচ্ছ হয়ে আসে। আসাদের মনে হয়, মানুষের মাঝে মাঝে হারিয়ে যাওয়া দরকার, একা হওয়া দরকার। এতদিন যেভাবে সে জীবনকে ভেবেছে, মানুষকে চিনেছে, বন্ধুত্বকে তর্জমা করেছে, এই বেলায় এসে মনে হয় সবকিছুকে নতুন করে দেখা যায়।
আসাদ ছিল খুব সরল, খুব ছেলেমানুষ। অযথা কত মানুষকে সে সহজে জড়িয়ে ধরেছে, কত পাত্রে নিজের সবটুকু উগরে দিয়েছে। সম্পর্কে নিজের সবটুকু নিয়ে নগ্ন হয়ে মিশতে গিয়ে এখন নিজেকে বোকা বোকা লাগে। ঢাকার অচিন ভিড়ের মধ্যেও তীব্র লজ্জা এসে আসাদকে অস্বস্তিতে ফেলে দেয়। আত্ম-উপলব্ধি আর একাকীত্বের এমন সূক্ষ্ম চিত্রণ বিরল।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 119 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |