Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মির ও গালিবের পর উপমহাদেশে উর্দু ও ফারসি সাহিত্যের সবচেয়ে বড় কবি মুহাম্মদ ইকবাল। 'প্রাচ্যের কবি', 'জাতির কবি' এসব অভিধায় পরিচিত এই কবির ফারসি কাব্য তাঁকে উপমহাদেশের গণ্ডি পেরিয়ে এশিয়াজুড়ে পরিচিতি এনে দিয়েছে। ইকবালের দর্শন বা চিন্তাধারা গ্রহণ করা যাক বা না যাক, তাঁর কবি-প্রতিভাকে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু এ দেশে রাজনৈতিক বিতর্কের আড়ালে তাঁর কবি পরিচয়টিই চাপা পড়ে গেছে।
জাভেদ হুসেন সম্পাদিত 'আল্লামা ইকবালের কবিতা' সংকলনটি পাঠকের কাছে সেই মূল কবি পরিচয়কে তুলে ধরবে। এখানে অনূদিত উর্দু ও ফারসি কবিতার বড় অংশ নেওয়া হয়েছে উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের নির্বাচন থেকে। এ ছাড়া আছে ইকবালের সব উর্দু গজল থেকে নির্বাচিত পঙ্ক্তি। ইকবালের কবিতার সঙ্গে পরিচিত হতে চাওয়া পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370486 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |