সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ব্যারিস্টার রুমিন ফারহানার 'সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর' বইটি তাঁর প্রথমবারের সাংসদ জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা। ২০১৮ সালের 'মধ্যরাতের নির্বাচনে' বিএনপি মাত্র সাতটি আসন পেয়েছিল, তার বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়া হয় রুমিন ফারহানাকে। তখন সংসদের প্রায় ৩০০ আসনই ছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর দখলে, যারা সরকারের সমালোচনা বা সামান্য ভিন্নমতও শুনতে অভ্যস্ত নয়।
এমন বৈরী পরিবেশে সংসদে গিয়ে শুরু থেকেই বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁকে। বক্তৃতার জন্য বরাদ্দ স্বল্প সময়টুকু কীভাবে কাজে লাগিয়েছেন, গবেষণালব্ধ তথ্য-পরিসংখ্যান দিয়ে কীভাবে সরকারি দলের স্বৈরতন্ত্রী ও নিপীড়নমূলক শাসনব্যবস্থার স্বরূপ উদ্ঘাটন করেছেন, তার প্রাঞ্জল বর্ণনা রয়েছে বইটিতে। সাধারণ পাঠকের কৌতূহল মেটানোর পাশাপাশি আগামী দিনের সাংসদ, রাজনীতিক ও সাংবাদিকদের জন্যও তথ্যবহুল এই বইটি উপকারে আসবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370479 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |