কার্ল মার্ক্সের পুঁজি: পুঁজি সঞ্চালনের প্রক্রিয়া

একটি পাঠ পর্যালোচনা

by আনু মুহাম্মদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

480৳600৳Save 120৳ (20%)
Qty
Wishlist
Share

কার্ল মার্ক্সের 'পুঁজি' গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয় ১৮৮৫ সালে, তাঁর মৃত্যুর দুই বছর পর। মার্ক্স এই খণ্ডটি পুরোপুরি সাজিয়ে যেতে পারেননি, তাই ফ্রেডরিখ এঙ্গেলস পাণ্ডুলিপি সম্পাদনা করে প্রকাশ করেন। জার্মান ভাষায় দ্বিতীয় সংস্করণও এঙ্গেলসের তত্ত্বাবধানে বের হয় ১৮৯৩ সালে। ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় ১৯১৯ সালে শিকাগোতে, আর সোভিয়েত ইউনিয়নে ১৯৫৬ সালে। আনু মুহাম্মদের এই গ্রন্থটি সেই সংস্করণের ভিত্তিতে পাঠ, পর্যালোচনা ও অনুবাদের সমন্বয়।

প্রথম খণ্ডে মার্ক্সের দৃষ্টি ছিল কারখানা ও কর্মস্থলে, যেখানে পুঁজিবাদী ব্যবস্থায় কীভাবে মূল্য ও উদ্বৃত্ত মূল্য উৎপাদিত হয় তা বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে সেই মনোযোগ সরেছে বাজারের দিকে। উৎপাদন নয়, বরং বাজার প্রক্রিয়ায় মূল্য এবং উদ্বৃত্ত মূল্য কীভাবে আদায় হয়, সেটাই এখানে মূল আলোচ্য। এই বই বাংলা ভাষায় 'পুঁজি'র দ্বিতীয় খণ্ডকে অনুবাদ, সারসংক্ষেপ ও পর্যালোচনার মাধ্যমে উপস্থাপন করছে, যা মার্ক্সীয় অর্থনীতি পাঠে গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845370455
পৃষ্ঠা সংখ্যা:248
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all