তারাশঙ্করের ছোটগল্প জীবন, সমাজ ও সংস্কৃতি
by ফজলুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফজলুর রহমানের 'তারাশঙ্করের ছোটগল্প জীবন, সমাজ ও সংস্কৃতি' গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ গিয়াসউদ্দিনের তত্ত্বাবধানে সম্পন্ন এম. ফিল. গবেষণার উপর ভিত্তি করে রচিত। রবীন্দ্র-পরবর্তী বাংলা কথাসাহিত্যের প্রবাদপ্রতিম কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে রাঢ় বাংলার প্রান্তিক জনজাতির জীবনচিত্র এই গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে।
বাউরি, বাগ্দি, ডোম, হাড়ি, চাণ্ডাল, সাঁওতাল, বেদে প্রভৃতি বর্ণ-উপবর্ণের জীবন-জীবিকা ও সংস্কৃতির মূল্যায়ন স্থান পেয়েছে এই অভিসন্দর্ভে। তিনটি অধ্যায়ে বিন্যস্ত এই গবেষণায় তারাশঙ্করের দেশ-কাল, বাংলা ছোটগল্পে তার অবস্থান এবং প্রান্তিক চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে। গবেষক তারাশঙ্করের গল্পে রাঢ়ের মৃত্তিকাঘনিষ্ঠ মানুষের বৃত্তি, আচার-অনুষ্ঠান, সংস্কার-সংস্কৃতি, ধর্ম, টাবু ও টোটেম প্রভৃতি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |