ওফেলিয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুনায়েদ ইসলামের 'ওফেলিয়া' এক রহস্য-ঘন থ্রিলার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কুয়াশাআচ্ছন্ন গ্রাম আলহাজরেদপুরে যুগের পর যুগ ধরে মানুষ নিখোঁজ হয়, নয়তো খণ্ডবিখণ্ড লাশ পাওয়া যায়। কোনো সমাধান মেলেনি অন্তত সেদিনের পর থেকে, যেদিন নদীতে ভেসে এসেছিল সেই কফিনটি, যা নিয়ে এসেছিল এই অসমাপ্ত কুয়াশা।
এই গ্রামের রাতের আঁধারে ঘটে যাওয়া হিংস্রতাকে উপেক্ষা করে বেঁচে থাকতে চেয়েছিল স্কুলশিক্ষিকা মারিয়া, তার ছাত্রী লামিয়া, এনজিও কর্মী রাহিন, রুমমেট সিলভি, ফটোগ্রাফার ইরফান ও মডেল মাইশা। কিন্তু নিজেদের অজান্তেই কুয়াশা তাদের জীবনেও অবস্থান নেয়। কিছু একটা আছে সেই গ্রামে, যা তাদের ডাকছে। কে সেই রহস্যময়ী মেয়েটি, নীল স্বচ্ছ কাপড় আর ত্রিকোণ টুপির আড়ালে? কী সুতোয় সে বাঁধা এই গ্রামের সাথে?
"স্বাগতম, ডা. ফাউস্টের যুগে!" রহস্য, থ্রিলার আর অলৌকিকতার মিশেলে ভরা এই উপন্যাসটি পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে কুয়াশার গভীরে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 500 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |