Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামের 'যে জীবন মৃত্তিকার' গ্রন্থটি বাংলাদেশের কৃষি আন্দোলনের এক কিংবদন্তি নাম শাইখ সিরাজের দীর্ঘ পথচলার প্রামাণ্য দলিল। আশির দশকের গোড়ায় বিটিভির 'আমার দেশ' অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা পরে 'মাটি ও মানুষ' নাম ধারণ করে। ১৯৯৬ সালে ইমপ্রেস টেলিফিল্মে যোগ দেওয়ার পর চ্যানেল আইতে নির্মাণ করেন 'হৃদয়ে মাটি ও মানুষ' এবং 'হৃদয়ে মাটি ও মানুষের ডাক'। বিটিভির 'কৃষি দিবানিশি' অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনাও তাঁর হাত ধরেই।
শাইখ সিরাজ শুধু স্টুডিওতে বসে তথ্য পরিবেশন করেননি, তিনি পৌঁছে গেছেন ফসলের মাঠে, খামারে, কৃষকের উঠোনে। মাছ, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার থেকে বাজার পর্যন্ত তাঁর বিচরণ। নিজস্ব স্টাইলে তিনি টেলিভিশনের পর্দায় তুলে এনেছেন কৃষকের স্বপ্ন, সফলতা, সুখ-দুঃখের কথা। তাঁর এসব অনুষ্ঠান কৃষক, গবেষক ও নীতি নির্ধারকদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিচ্ছে, পাশাপাশি শিক্ষিত তরুণ প্রজন্মকে কৃষিমুখী হতে উদ্বুদ্ধ করছে। যারা কৃষি ও গ্রামীণ বাংলাদেশের বাস্তব চিত্র জানতে আগ্রহী, তাদের জন্য এই বই বিশেষভাবে প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842938035 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |