বর্ণে বর্ণে গাঁথা গল্প
by শবনম চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বর্ণে বর্ণে গাঁথা গল্পতে ছোট ও বড় মিলিয়ে মোট এগারোটি গল্প সংকলিত হয়েছে। প্রতিটি গল্পের শিরোনাম শুরু হয়েছে বাংলা স্বরবর্ণের একটি করে বর্ণ দিয়ে, যা সংকলনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। লেখক শবনম চৌধুরী ভাষা, বিষয়বস্তু ও বর্ণনাভঙ্গির মাধ্যমে প্রতিটি গল্পে আলাদা এক জগৎ তৈরি করেছেন, যা পাঠককে সহজেই টেনে নেয়। গল্পগুলোতে সমসাময়িক ঘটনার ছোঁয়া যেমন আছে, তেমনি শব্দের সিঁড়ি বেয়ে পাঠক ফিরে যেতে পারেন তিন-চার দশক আগের দিনগুলোতেও।
চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, অভিবাসনের কষ্ট, সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পরিণাম কিংবা বেপরোয়া গাড়িচালকদের দায়িত্বহীনতার ফল, সব মিলিয়ে গল্পগুলো পাঠকের মনে গভীর দাগ কাটে। কিছু গল্পে উঠে এসেছে চেনা জীবনেরই অচেনা অধ্যায়। সংকলনের শেষে বোনাস হিসেবে যুক্ত হয়েছে পাঁচটি অণুকাহিনি, যেখানে পাঠক পাবেন মূল গল্পগুলোর পেছনের গল্পও।
শবনম চৌধুরীর গল্পের চরিত্ররা যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক, বেশিরভাগ সময়ই তারা শেষে ঘুরে দাঁড়ায়, নতুন পৃথিবী গড়ার আশায়। এই সংকলন তাদের জন্য, যারা ছোটগল্পে জীবনের নানা রং খুঁজে পান।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |