Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

195৳260৳Save 65৳ (25%)
Qty
Wishlist
Share

রুমানা বৈশাখীর 'দেও' পাঠককে নিয়ে যায় পরিচিত এই পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা আরেক ভুবনে, যেখানে বাস করে অপার্থিব প্রাণীরা। গ্রাম থেকে শহরে সংসার পাততে আসা সাদামাটা মেয়ে সালমার সঙ্গী হয় অসংখ্য ইঁদুর। সালমা দাবি করে, ইঁদুরগুলো তার পোষা মানানো, কিন্তু সে কি সত্যিই বুঝতে পারে সেই বিচিত্র প্রাণীদের ভাষা? রূপবান এক পুরুষ ভালোবেসে বিয়ে করেছেন, কিন্তু দুজনের মাঝে ওই ছায়ামুর্তিটি কার? অশরীরী এক কুৎসিত অস্তিত্বের উপস্থিতিতে দুর্বিষহ হয়ে ওঠে দুটি মানুষের জীবন।

রমজান আলীর গোটা জীবন কেটে গেছে এক নারীর প্রতীক্ষায়। সে প্রেত নাকি মানুষ, তা তিনি আজও জানতে পারেননি। বহুকাল আগে করা ওয়াদা পূরণের জন্য আসবেই সে, যে অমর, অক্ষয়, অনন্ত যৌবনা। পরাবাস্তবতার ভয়াল এক প্রাণীর গল্প 'দেও' ভৌতিক সাহিত্যের ভক্তদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। রুমানা বৈশাখী তাঁর স্বকীয় ঢঙে বুনেছেন এমন এক কাহিনি, যা পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন কল্পনা আর বাস্তবতার সন্ধিস্থলে।

প্রকাশনী:বিদ্যাপ্রকাশ
সংস্করণ:দ্বিতীয় প্রকাশ, ফেব্রুয়ারি ২০২৬
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849370063
পৃষ্ঠা সংখ্যা:110
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all