Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

ও বাড়িতে ছিল অদ্ভুত এক নিয়ম। প্রতিদিন রান্নার পর উনুন থেকে নামানো প্রথম খাবারটি ভোগ চড়ানো হতো 'অপদেবতা'কে। বিশাল রূপোর থালায় সাজানো হতো অষ্টব্যঞ্জন, কাটারিভোগ চালের ঝরঝরে চিকন ভাত আর তিন পদের মিষ্টান্ন। সোনালি ঝালর বসানো লেসের ঢাকনায় ঢেকে সেই থালা রেখে আসা হতো ছাদের নির্দিষ্ট স্থানে। কুমারী কন্যাদের সেই ভোগের থালায় হাত ছোঁয়ানো বারণ ছিল, মাসের বিশেষ দিনে মেয়েদের হেঁসেলে পা রাখাও বারণ, আর ছাদে যাওয়া তো একেবারেই নিষেধ।

কেবল যেতে পারতেন আলতাবানু, একাই। অনিন্দ্য রূপসী পক্ককেশ বৃদ্ধা, হিংস্র ও নিষ্ঠুর, যার সঙ্গে ওই পুরাতন বাড়ির ভয়াল অপদেবতার অদ্ভুত সম্পর্ক ছিল। লোকের মুখে শোনা যায়, বহু কাল আগে অন্য কোনো জীবনে আলতাবানু নামে এক ছোট্ট কিশোরীকে চড়ানো হয়েছিল সেই ভয়াল অপদেবতার ভোগে। আরও শোনা যায়, ৬৯ বছর আগে হাওরে ডুবে যে কিশোরী নববধূর মৃত্যু হয়েছিল, তিনি আলতাবানু নন। যে অদ্ভুত রূপসী বৃদ্ধা প্রতিরাতে চৌবাচ্চার হিমশীতল জলে শরীর ডুবিয়ে বসে থাকে, তিনি নাকি আদতে কোনো জীবিত মানুষই নন। আর নুসরাত প্রতি রাতেই দেখতে পেত আলতাবানুর অন্দরমহলে কুচকুচে কালো এক বেড়ালছানা, যদিও লোকের ধারণা সেখানে কোনো বেড়ালছানা ছিল না, কখনো ছিল না। রুমানা বৈশাখীর এই উপন্যাস পাঠককে টেনে নেবে রহস্য আর ভয়ের এক অদ্ভুত জগতে।

প্রকাশনী:বিদ্যাপ্রকাশ
সংস্করণ:First published February 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849624628
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all