দে কল্ড মি এ লায়নেস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহেদ তামিমি বিশ্বখ্যাত প্যালেস্টাইনীয় রাজনৈতিক কর্মী, যার জন্ম ও বেড়ে ওঠা অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট গ্রাম নবি সালেহে। একটি বেআইনি ইহুদি বসতি গ্রামের একমাত্র প্রাকৃতিক পানির উৎস দখল করলে গ্রামটি প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়। মাত্র ষোলো বছর বয়সে ২০১৭ সালে এক ইসরায়েলি সৈন্যের গায়ে হাত তোলার ভিডিও ভাইরাল হলে বিশ্বব্যাপী তার পরিচিতি ছড়িয়ে পড়ে এবং এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনা তাকরুরির সঙ্গে লেখা 'দে কল্ড মি এ লায়নেস' বইটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড ও কারাবন্দিত্বের গল্প নয়। এটি এমন এক দখলদারিত্বের হৃদয়স্পর্শী বয়ান, যা বিশ্বকে আলোড়িত করেছে এবং বৈশ্বিক রাজনীতির গতিপ্রকৃতিও বদলে দিয়েছে। তামিমির বাবা ১৯৬৭ সালে জন্মেছিলেন, ঠিক যে বছর ইসরায়েল পশ্চিম তীর দখল করে, তিনিও প্রতিরোধ আন্দোলনে গভীরভাবে জড়িয়ে ছিলেন। হাঁটতে শেখার বয়সে কারাগারে বাবাকে দেখতে যাওয়া আর শিকের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার মাথা স্পর্শ করার স্মৃতি আজও তামিমিকে ভাবায়।
এই বই পাঠকদের সহজ ভাষায় বুঝতে সাহায্য করবে ইসরায়েলি দখলদারিত্বের নিষ্ঠুর রূপ এবং এর বিরুদ্ধে প্যালেস্টাইনীয়দের প্রতিরোধ সংগ্রামের প্রকৃত চিত্র।
| অনুবাদক | : | হাসান বায়েজীদ |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |