আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আত্মহত্যা বাংলাদেশে একটি জনস্বাস্থ্য সমস্যা হলেও জাতীয় পর্যায়ে এর সঠিক পরিসংখ্যান নেই বলেই এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। মানসিক পীড়া, অর্থনৈতিক সংকট, পারিবারিক ও সামাজিক সম্পর্কের টানাপোড়েন, এসব কারণেই একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তবে আত্মহত্যা প্রতিরোধযোগ্য, যদি আগে থেকেই ঝুঁকিপূর্ণ মানুষের লক্ষণগুলো চেনা যায় এবং কাছের মানুষ সঠিক ব্যবস্থা নেয়।
বিশ্বে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষ আত্মহত্যা করে, বাংলাদেশেও এই সংখ্যা বাড়ছে। তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা তুলনামূলক বেশি। শৈশব থেকেই আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি গড়ে তোলার মাধ্যমে এই সমস্যা মোকাবিলা সম্ভব বলে মনে করেন লেখকরা।
গবেষক-শিক্ষক দম্পতি রাশনা রশীদ ও আবদুল্লাহ আল মোহনের যৌথ প্রচেষ্টায় লেখা 'আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি' বইটি আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। যারা নিজে বা কাছের মানুষকে এই সংকট থেকে বাঁচাতে চান, তাদের জন্য বইটি পথ দেখাবে।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849831969 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |