নিষিদ্ধ ভ্রমণ
by প্রমিত হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
থাইল্যান্ডে খুন হলেন মার্কিন কোটিপতি ব্যবসায়ী জর্জ সিম। আর তাতেই কেঁপে উঠলেন লন্ডনের ধনকুবের স্যার জেরেমি গ্রিন। এরই মাঝে এক হ্যাকারের খোঁজে মরিয়া সিআইএ। যার কারণে প্রায় থেমে গিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই প্রতিভাবান ছেলেটিকে খুঁজে বের করাই এখন চ্যালেঞ্জ। একে একে খুন হচ্ছেন থাই যৌন ব্যবসার সঙ্গে যুক্ত সাতজন। সব খুনের পেছনে একজনই আছে, তা বুঝতে পেরে মরিয়া পুলিশ প্রধান লি। তার শহর পরিষ্কার করতে চায় সে নিজের মতো করেই।
এদিকে কেট নামের এক রূপসী নারীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে জর্জ। কিন্তু কে এই রহস্যময় লোক? সিম্পলট্রাভেল.কম নামের এই প্রতিষ্ঠানটি সত্যিই কী চালায় ভ্রমণের ব্যবসা? কৌতূহলী এই প্রশ্নগুলোর উত্তর মিলবে প্রমিত হোসেনের ‘নিষিদ্ধ ভ্রমণ’ উপন্যাসে।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849367116 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 241 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |