চাঁদে বাড়ি মঙ্গলে হানিমুন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিল আর্মস্ট্রং যখন চাঁদে পা রাখেন, তখন তিনি জানতেন না যে সেই পদক্ষেপই বদলে দেবে পৃথিবীবাসীর ভবিষ্যদ্বাণী। শামসুজ্জামান শামসের ‘চাঁদে বাড়ি মঙ্গলে হানিমুন’ বইটি ঠিক সেখান থেকেই শুরু। চাঁদের মাটি দিয়ে কীভাবে ঘর বানানো যায়, তার নানা কৌশল নিয়ে বিজ্ঞানীরা এখন ভাবছেন। মঙ্গলের লাল মাটিতেও যেন পৌঁছেছে মানব বসতির স্বপ্ন। কিউরিওসিটি রোভার পাঠানো ছবিতে মঙ্গলের পাহাড় আর গিরিখাতের যে রূপ আমাদের সামনে এনেছে, তা পৃথিবীরই কোনো এলাকার মতো মনে হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে ইট-বালু-সিমেন্ট নিয়ে যাওয়ার দরকার নেই। চাঁদের মাটি আর একটি থ্রিডি প্রিন্টার হলেই তৈরি হয়ে যাবে ঘর। ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানী স্কট হোভল্যান্ডের মতে, এই যন্ত্র চাঁদের মাটি ব্যবহার করেই তৈরি করবে দেয়াল। এতে করে মঙ্গলযাত্রার বাড়তি বোঝাও কমবে। মঙ্গলে স্থায়ী বসতি স্থাপনের জন্য ডাচ সংস্থা ‘মার্স ওয়ান’ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। সেই ঘোষণায় সাড়া দিয়ে আবেদন জমা পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যার মধ্যে চীনারা রয়েছে এগিয়ে।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845031011 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |