দীপংকর শ্রীজ্ঞান অতীশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. জিতেন্দ্র লাল বড়ুয়ার গবেষণাগ্রন্থ 'দীপংকর শ্রীজ্ঞান অতীশ' তুলে ধরে এক অসাধারণ মনীষীর জীবনকর্ম। বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের আচার্য দীপংকর শ্রীজ্ঞান অতীশ ছিলেন পাণ্ডিত্য, ধ্যান ও পরোপকারে অতুলনীয়। তার জ্ঞানলাভের জন্য তিব্বতের রাজা স্বেচ্ছায় জীবন দান করেছিলেন এবং অকাতরে অর্থ ব্যয় করেছিলেন। তিব্বতের শিক্ষা ও সভ্যতা বিকাশে দীপংকরের অবদান ছিল অপরিসীম।
বহু গ্রন্থের রচয়িতা ও সমাজ সংস্কারক এই মহান পণ্ডিতের জন্ম বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগীণী গ্রামে, যেখানে আজও তার বাস্তুভিটা রয়েছে। এই গ্রন্থে বাংলাদেশ ও বাঙালির অন্যতম আলোকিত সন্তানের জীবন ও কর্ম সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 2nd Printed, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845031127 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |