নিতু মাহবুবের ডায়েরি
by তৃধা আনিকা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৃধা আনিকার 'নিতু মাহবুবের ডায়েরি' উপন্যাসের গল্প। সকালে ঘুম ভেঙেই নিতুর মনে হলো, আজ মাহবুব ভাই আসবেন। আজ কোনো বিশেষ দিন নয়, তবু বারবার মনে হতে লাগল। ব্রেকফাস্টে জানতে পারল, আজ দুপুরে সবাই নাজমুল আঙ্কেলদের বাড়িতে দাওয়াতে যাচ্ছেন। নিতু বলল, কাল তার ম্যাথস টেস্ট, তাই যেতে পারবে না।
বাবা, মা, বড়োচাচি সবাই বোঝালেও নিতু কিছুতেই রাজি হলো না। পড়ার অজুহাতে একা বাড়িতে থেকে গেল। দুপুরের পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে মাহবুব ভাই কেমন করে আসবেন? মন খারাপ নিয়ে অঙ্ক করতে বসল। সন্ধ্যা নামার ঠিক সময়ে বেজে উঠল কলিংবেল। দরজা খুলে দেখে, কাকভেজা হয়ে দাঁড়িয়ে মাহবুব ভাই। নিতু বোকা হয়ে বলল, বাড়িতে কেউ নেই। মাহবুব ভাই ভেজা শার্টের হাতা ঝাড়তে ঝাড়তে বললেন, কেউ নেই মানে? তুই তো আছিস!
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849931577 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |