আশ্চর্যময়ী, তোমাকে
by শরীফুল হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফুল হাসানের 'আশ্চর্যময়ী, তোমাকে' একটি রহস্যময় ও জটিল আখ্যান। সুলতানপুর নামের ছোট্ট শান্ত শহরে পা রাখে কিশোরী রোদ্রময়ী সেন ওরফে রুনু। বাবা নিরুদ্দেশ, মা মৃত। শহরে একের পর এক মেয়ে হারিয়ে যেতে থাকে। শাহেদের সহপাঠী লাবনীও হারিয়ে যায়। নিজেকে দায়ী মনে করে শাহেদ। একসময় শাহেদও হারিয়ে যায় এক অন্ধকূপে।
শাহেদ কি ফিরে আসতে পেরেছিল সেই অন্ধকূপ থেকে? রুনুর জীবনে ঠিক কী ঘটেছিল? বৃদ্ধ দাদু-দিদার সঙ্গে থাকতে থাকতে বেঁচে থাকার ঠিকানা খুঁজে পেয়েছিল সে কি? সোমা চক্রবর্তী এত বছর পর পালালো কেন জয়ন্ত সেনের সঙ্গে? আশ্চর্যময়ী আসলে কে, লাবনী, সোমা না রুনু? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাঠক ডুবে যাবেন এক অদ্ভুত রহস্যের জগতে। 'ছায়া সময়', 'যেখানে রোদেরা ঘুমায়' খ্যাত লেখকের এই উপন্যাস পাঠককে ভাবিয়ে তুলবে।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 416 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |