Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
টনি মরিসনের কালজয়ী উপন্যাস 'সং অব সলোমন'। আমেরিকার কৃষ্ণাঙ্গদের অভিজ্ঞতা, ইতিহাস আর সংগ্রামকে কেন্দ্র করে রচিত এই বইটি একটি পরিবারের গল্প বলেছে। প্রায় এক শতাব্দীর আমেরিকান ইতিহাসের গভীর পর্যবেক্ষণ উঠে এসেছে এই কাহিনির আখরে। মন্ত্রমুগ্ধকর গল্প বলার ঢং আর নাটকীয় অনুভূতিতে অসামান্য এই উপন্যাস।
পাঠকদের কাছে এটি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং একটি জাতির আত্মপরিচয়ের সন্ধান। কঠোর বাস্তবতার মধ্যে দ্যুতিময় রূপকথার মতো এগিয়ে যায় কাহিনি। যাদু, বাস্তবতা আর ইতিহাসের মিশেলে লেখা এই বই সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নোবেলজয়ী এই লেখকের গদ্যের জাদুতে মুগ্ধ হবেন যে কেউ। কৃষ্ণ আমেরিকার অতীত আর সংগ্রামের সঙ্গে পরিচিত হতে চাইলে এই বই পড়তেই হবে।
| অনুবাদক | : | নাভিদ ইসকান্দার |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 2nd Printed, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848330054 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |