দ্য লাস্ট গার্ল
আমার বন্দিদশা এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের ইতিবৃত্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাদিয়া মুরাদ ও জেন্না ক্রাজেস্কির 'দ্য লাস্ট গার্ল' একটি বেদনাদায়ক কিন্তু অপরিহার্য সাক্ষ্য। ২০১৪ সালে ইরাকে আইএস জঙ্গিরা নাদিয়াদের গ্রামে হানা দেয়। একুশ বছরের শিক্ষার্থী নাদিয়ার জীবন তখন নরকে নিক্ষিপ্ত হয়। মা ও ভাইদের মৃত্যুর দৃশ্য প্রত্যক্ষ করতে হয়েছে তাকে। আইএস জঙ্গিরা তাকে এক দল থেকে আরেক দলে বিক্রি করে দেয়, ধর্ষণের আগে তাদের পরামর্শ অনুযায়ী কাপড় পড়তে ও সাজসজ্জা নিতে বাধ্য করে। এক রাতে জ্ঞান হারানোর আগ পর্যন্ত গণধর্ষণের শিকার হয় সে। জঙ্গিরা তাকে 'অস্পৃশ্য অবিশ্বাসী' বলে সম্বোধন করত এবং বড়াই করত ইয়াজিদি নারীদের জয় করে তাদের ধর্ম নিশ্চিহ্ন করে দেবে।
হাজার হাজার ইয়াজিদির একজন নাদিয়া, যাদের নিলামে বিক্রি করা হতো খোলা বাজারে বা ফেসবুকে, কখনো মাত্র বিশ ডলারের বিনিময়ে। আশি জন বয়োজ্যেষ্ঠ নারীর একজন ছিলেন নাদিয়ার মা, যাদের হত্যা করে নামহীন গণকবরে চাপা দেওয়া হয়। ছয় ভাইকে একদিনে হত্যা করে জঙ্গিরা। এই গণহত্যা দুর্ঘটনা নয়, ছিল পরিকল্পিত। আইএসের 'গবেষণা ও ফতোয়া বিভাগ' ইয়াজিদিদের নিয়ে গবেষণা করে সিদ্ধান্ত নেয়, তাদের কোনো পবিত্র গ্রন্থ নেই বলে তারা অবিশ্বাসী এবং তাদের দাসত্ব গ্রহণ 'শরিয়ার দ্বারা নিচ্ছিদ্র' বিষয়। এই বিকৃত যুক্তিকে পুঁজি করেই ইয়াজিদিদের পদ্ধতিগত ধর্ষণের মতো নৃশংস কর্মকাণ্ড চালানো হয়, যা ছিল তাদের সম্পূর্ণ ধ্বংসের সবচেয়ে কার্যকর পন্থা।
| অনুবাদক | : | হাসান বায়েজীদ |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849366249 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 358 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |