ব্ল্যাক বুদ্ধা

by রবিন জামান খান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

480৳640৳Save 160৳ (25%)
Qty
Wishlist
Share

রবিন জামান খানের 'ব্ল্যাক বুদ্ধা' উপন্যাসের কাহিনি শুরু হয় ১৮০ খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্যের পতন আর শুঙ্গ বংশের উত্থানের মধ্যে ভারতবর্ষ যখন ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যায় উত্তাল, তখন অপহৃত হলো তিব্বতের সবচেয়ে বড় মঠের প্রধান লামা। তাকে উদ্ধার করতে ভারতের মাটিতে পা রাখে তিব্বতের সেরা যোদ্ধাদের একজন।

অন্যদিকে বর্তমান সময়ে আসাম থেকে গবেষণা প্রকল্প শেষ করে দেশে ফেরার পথে গায়েব হয়ে যায় শাবিপ্রবির এক শিক্ষক। তাকে খুঁজতে সিলেটে পাঠানো হয় অফিসার তানভীর মালিককে। সিলেট শহরকে ঘিরে তার পুরনো ব্যক্তিগত তিক্ততা আর ফিল্ড লেভেলে কাজের অনভিজ্ঞতায় সে প্রতি পদে হোঁচট খায়। যখন সে রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে, তখন জানতে পারে অতীত আর বর্তমানের এই জটপাকানো ঘটনার মূল নিহিত আছে দুই হাজার বছরের পুরনো এক রহস্যে, যাকে মানবসভ্যতা জানে বুদ্ধের অন্ধকার অবতার নামে।

ইতিহাস আর থ্রিলারের মিশেলে লেখা এই উপন্যাস পাঠককে টেনে নিয়ে যাবে এক রহস্যময় জগতে। যারা সময়ের দুই প্রান্তের গল্প একসঙ্গে পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা।

প্রকাশনী:অন্যধারা
সংস্করণ:2nd Printed, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849598015
পৃষ্ঠা সংখ্যা:480
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all