অ্যা লেটার ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার

ইন্দিরা গান্ধী কে লেখা জওহরলাল নেহেরুর চিঠি সংকলন

by জওহরলাল নেহেরু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

জওহরলাল নেহেরুর 'অ্যা লেটার ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার' বইটি এক অনন্য পিতৃস্নেহের দলিল। বেশিরভাগ শিশুই বাবা-মাকে দেবতার মতো মনে করে, কিন্তু নেহেরু ছিলেন তার মেয়ের পরম বন্ধু। সব বিষয়ে তার আগ্রহ ছিল, আর সেই কৌতূহল ছড়িয়ে দিতে ভালোবাসতেন। মেয়ের মনে জাগা নানা প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি পৃথিবীর ইতিহাস, মানুষের আদর্শ, সাহিত্য ও শিল্পকলার কথা লিখেছেন। বিশেষ করে ভারতের গৌরবময় অতীত, পরবর্তী পতন ও পরাধীনতার কাহিনি তিনি মেয়েকে শুনিয়েছেন। স্বাধীনতার চিন্তা তার মনে সবসময় জাগরুক ছিল, শুধু ভারতের নয়, বিশ্বের সব মানুষের জন্য।

মেয়ের বয়স যখন আট বা নয় বছর, তখন এই চিঠিগুলো লেখা। পৃথিবীর প্রাচীন যুগ থেকে কীভাবে মানুষ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠল, তা এই চিঠিতে বর্ণিত। একবার পড়ে ফেলে দেওয়ার মতো বই নয় এটি। চিঠিগুলো পড়ে মেয়ে নতুন চোখে পৃথিবী দেখতে শিখেছে, প্রকৃতিকে বইয়ের মতো পড়তে পেরেছে। পাথর, গাছপালা, পোকামাকড় আর রাতের আকাশের নক্ষত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছে সে। ইতিহাস ও প্রকৃতি নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি চিরন্তন সম্পদ।

অনুবাদক:সৈয়দ ফারুক হোসেন
প্রকাশনী:অন্যধারা
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845033121
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all