চলতি বাংলা অভিধান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চলতি বাংলা অভিধান' একটি সমৃদ্ধ দ্বিভাষিক অভিধান, যেখানে প্রতিটি শব্দের অর্থ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেওয়া হয়েছে। অভিধান প্রণয়নের ক্ষেত্রে শব্দ নির্বাচন, বর্ণানুক্রমিক বিন্যাস, নির্ভুল পদপরিচয়, ব্যুৎপত্তি নির্দেশ এবং উদাহরণের সঠিক ব্যবহারের মতো নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।
এই অভিধানে বাংলার ঐতিহ্যের নানা উপাদান স্থান পেয়েছে। খনার বচন, ডাকের কথা, ধাঁধা, লোকসাহিত্য, প্রবাদ-প্রবচন এবং বিশিষ্টার্থক শব্দের পরিচয় এতে রয়েছে। পাশাপাশি সাহিত্য ও শিল্পমতবাদ, দর্শন, ইতিহাস, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য, হিন্দু-গ্রিক-রোমান পুরাণের বিষয়, মনস্তত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের পরিভাষা এবং রোগব্যাধির বিবরণও সংযোজিত হয়েছে। মহাপুরুষদের বাণী ও আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ অগ্রগতির নানা দিকও এই অভিধানের পরিধির মধ্যে এসেছে।
শিক্ষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চায় নিয়োজিত যেকোনো পাঠকের জন্য এই অভিধানটি একটি অপরিহার্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 816 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |