দরুদমাখা সবুজ চিঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রিয়জনকে লেখা প্রতিটি চিঠি হৃদয়ের গভীর অনুভূতির প্রতিচ্ছবি। ভালোবাসা, আকুলতা আর নিবেদন মিশে থাকে চিঠির প্রতিটি লাইনে। কিন্তু যখন সেই চিঠি লেখা হয় এমন এক প্রিয়জনকে উদ্দেশ্য করে, যাঁর প্রতি ভালোবাসা আকাশসম, শ্রদ্ধা সাগরসম, তখন তা হয়ে ওঠে আরও অনন্য। উস্তায আমজাদ ইউনুস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদিত একগুচ্ছ চিঠি সংকলন করেছেন 'দরুদমাখা সবুজ চিঠি' গ্রন্থে।
এই চিঠিগুলোর প্রতিটিতে দরুদ ও সালামের পাশাপাশি রয়েছে রাসুলের প্রতি গভীর ভালোবাসা ও আকুলতার বহিঃপ্রকাশ। লেখকের সাবলীল ও হৃদয়ছোঁয়া ভাষায় লেখা চিঠিগুলো পাঠকের মনেও রাসুলের প্রতি ভালোবাসার নতুন সঞ্চার ঘটাবে। যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চান এবং তাঁর সুন্নাহ অনুসরণ করতে আগ্রহী, তাদের জন্য এই বইটি হবে একটি অনুপ্রেরণাদায়ক সংকলন।
| প্রকাশনী | : | সুকুন পাবলিশিং |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849970538 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |