পরাভাষা প্রকরণ কথনবিশ্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৈয়দ শাহরিয়ার রহমানের 'পরাভাষা প্রকরণ কথনবিশ্ব' বাংলা সাহিত্য সমালোচনার প্রচলিত ধারার বাইরে একটি নতুন পথের সন্ধান দেয়। সাধারণত বিষয় ও ভাবকল্পই সমালোচনায় প্রাধান্য পেয়ে থাকে, কিন্তু এই বইয়ের মূল অন্বিষ্ট ভাষার সংগঠন, যার প্রেরণা উনিশ ও বিশ শতকে বিশ্বজুড়ে উদ্ভূত ভাষা ও সাহিত্যের তত্ত্ব ও দর্শন। লেখক যে সাহিত্যকর্মগুলো বিশ্লেষণ করেছেন, সেগুলোর প্রায় সবই উজ্জ্বল সাহিত্যকীর্তি হিসেবে সুপরিচিত।
একক কোনো পদ্ধতি অনুসরণ না করে লেখক চিহ্ন, প্রতীক, শব্দ, বাক্যের বিন্যাস ও পরম্পরায় তৈরি হওয়া ব্যবস্থাকে, যাকে পরাভাষা বলা হয়, তার নানা প্রকরণ প্রয়োগ করেছেন বিভিন্ন প্রতিবেদনের চাহিদা অনুযায়ী। ফলে বিশ্লেষণে ব্যবহৃত প্রকরণগুলো বিচ্ছিন্ন হলেও সামগ্রিক চেহারায় একীভূত হয়ে উঠেছে। সাহিত্যের বহুমুখী ও বহুস্বরসমৃদ্ধ এই সন্দর্ভ ভাষাবিজ্ঞানের আলোকে সাহিত্য ও সমাজকে বুঝতে আগ্রহী পাঠকদের জন্য এক নতুন মননবিশ্ব খুলে দেবে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845067058 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 244 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।