নাগালিম
দখলদার ভারতের বিরুদ্ধে নাগা গেরিলাদের স্বাধীনতা সংগ্রাম
নন্দিত হাকসার ও সেবাস্টিয়ান এম. হংরের লেখা 'নাগালিম' ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ডের রক্তক্ষয়ী ইতিহাসের এক জীবন্ত দলিল। মানচিত্রে শান্তিপূর্ণ মনে হলেও এই রাজ্যের গভীরে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, সংগ্রাম আর অসম যুদ্ধের দগদগে স্মৃতি।
দখলদার ভারতীয় বাহিনীর বুলেটের মুখে কীভাবে একটি জাতি নিজের পরিচয় টিকিয়ে রেখেছে, সাধারণ পাহাড়ি মানুষ কীভাবে দুর্ধর্ষ গেরিলা হয়ে উঠেছে, তার বিস্ফোরক বিবরণ উঠে এসেছে এই বইয়ে। গভীর জঙ্গল পেরিয়ে চীনের উদ্দেশ্যে লংমার্চ, পাকিস্তানের সাথে গোপন সংযোগ, এনএসসিএন-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর শান্তি আলোচনার আড়ালে চলা রাজনৈতিক খেলা সবকিছুই পাঠকের সামনে উন্মোচিত হয়েছে।
ভূরাজনীতি, আঞ্চলিক আধিপত্যবাদ ও রাষ্ট্রযন্ত্রের প্রকৃত রূপ বুঝতে আগ্রহী পাঠকদের জন্য এই বই অপরিহার্য। বঞ্চিত উপজাতির ইতিহাস জানতে চাওয়া যে কেউ এই গ্রন্থ থেকে স্বাধীনতার চেতনার দীক্ষা নিতে পারবেন।
| অনুবাদক | : | মুহিউদ্দীন মাযহারী |
| প্রকাশনী | : | প্রয়াস প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।