কাংলেইপাক

দখলদার ভারতের বিরুদ্ধে মণিপুরি গেরিলাদের স্বাধীনতা সংগ্রাম

by ইরেংবাম চাওরেন, গাংমুমেই কামেই

165৳237৳Save 72৳ (30%)
Qty
1
Wishlist
Share

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ঘেরা রাজ্য মণিপুরের সংঘাতের খণ্ডিত চিত্রই আমরা মূলধারার সংবাদমাধ্যমে দেখি, কিন্তু তার নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাসের দগদগে ঘা। ইরেংবাম চাওরেন ও গাংমুমেই কামেই রচিত 'কাংলেইপাক' বইটি সেই ইতিহাসেরই জীবন্ত দলিল। ১৯৪৯ সালের বিতর্কিত চুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে গত সাত দশক ধরে যে বিরামহীন লড়াই চলছে, এই গ্রন্থ তারই গেরিলা ম্যানুয়াল। মেইতেই, নাগা ও কুকি—ত্রিমুখী জাতিগত সংঘাতের জটিল সমীকরণ, সিআরপিএফ কনভয়ে হামলা, নাইট অ্যাম্বুশ আর হিট-অ্যান্ড-রান অপারেশনের রোমহর্ষক বিবরণ—সবই উঠে এসেছে পাতায় পাতায়। অসম শক্তির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার তাত্ত্বিক ও প্রায়োগিক বিশ্লেষণ এখানে পাওয়া যায়, যা লিখেছেন খোদ একজন বিদ্রোহী নেতা। এই অঞ্চলের অস্থিরতা বাংলাদেশের ভূ-রাজনীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত, তাই 'সেভেন সিস্টার্স'-এর ভূ-রাজনীতি বুঝতে চাওয়া পাঠকদের জন্য বইটি অপরিহার্য। প্রতিবেশীর ঘরে লাগা আগুনের আঁচ একদিন নিজের ঘরেও লাগতে পারে, তাই সেভেন সিস্টার্স সিরিজের তৃতীয় এই বইটি আগেভাগেই পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

অনুবাদক:মুহিউদ্দীন মাযহারী
প্রকাশনী:প্রয়াস প্রকাশন
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৬
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

রাজনৈতিক ইতিহাস এর আরও বই

See all

ইরেংবাম চাওরেন এর আরও বই

গাংমুমেই কামেই এর আরও বই

More Categories

See all

প্রয়াস প্রকাশন এর আরও বই

See all

You May Also Like

See all