মুনাজাতে মাকবূল : কুরআনী দুয়াসমূহের ব্যাখ্যা - ২য় খণ্ড
by (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী-এর ভাষ্যগ্রন্থ 'মুনাজাতে মাকবূল : কুরআনী দুয়াসমূহের ব্যাখ্যা - ২য় খণ্ড' হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর সংকলিত 'মুনাজাতে মাকবুল'-এর ব্যাখ্যা। ব্যাখ্যাটি করেছেন থানভী (রহ.)-এর ইলম ও সুলুকের তরজুমান, বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন ও বরেণ্য ফকীহ মুফতী তাকী উসমানী সাহেব।
কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাববিস্তারকারী। এর মাধ্যমে দুআ-মুনাজাতের প্রতি আগ্রহ তৈরি হওয়াই মুখ্য নয়, বরং প্রতিটি দুআর অন্তর্নিহিত মর্ম ও শিক্ষা হৃদয়পটে গভীরভাবে রেখাপাত করে। দুআ-সংশ্লিষ্ট আলোচনাগুলো পড়ার পর বেশ কয়েকদিন যাবৎ ওই দুআ সারাক্ষণ মনে পড়তে থাকে। দুআর মর্ম ও বক্তব্য অন্তরে অন্যরকম ভাবাবেগ তৈরি করে। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ও ঘনিষ্ঠতা অনুভূত হয়। আত্মিক উন্নতির পথিকদের জন্য এটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Edition 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843955364 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 280 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |