মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প
by নিলয় নন্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিলয় নন্দী সম্পাদিত 'মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প' সংকলনে স্থান পেয়েছে 'ঈদগাহ'-এর মতো মর্মস্পর্শী গল্পসহ মোট দশটি কালজয়ী গল্প। ঈদের দিন খুব সকালে হামিদ আর তাঁর গাঁয়ের বন্ধুরা বেরিয়ে পড়ে শহরের ঈদগাহে যাবে বলে। ঈদের নামাজ শেষে মেলা দেখতে গিয়ে তিনটি পয়সা নিয়ে কী কিনবে, তা ভাবতে ভাবতে ছোট্ট হামিদের মনে যে আত্মত্যাগী ভাবনার জন্ম হয়, তা পড়ে যেকোনো পাঠকের চোখ ভিজে যাবে।
মুন্সী প্রেমচাঁদের প্রায় দুইশ গল্প থেকে বেছে নেওয়া এই সংকলনে আছে এক কিশোরের টাকা চুরি করে প্রবল অনুশোচনায় পড়ার গল্প, দরিদ্র এক লেখকের আত্মকেন্দ্রিক সমাজে নিজেকে হারিয়ে আবার ফিরে পাওয়ার গল্পও। প্রেমচাঁদ মানুষের অন্তর্জগৎ দেখেছেন গভীর সহানুভূতি ও সীমাহীন মানবিক দৃষ্টিতে। এই সময়ের কিশোর পাঠকও সেই মানবিক দৃষ্টিভঙ্গি অর্জন করবে নির্বাচিত এই গল্পগুলো পাঠের মধ্য দিয়ে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published: January 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |