হায়দার আলীর উইল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরুণ কুমার বিশ্বাসের প্রথম গল্পগ্রন্থ 'হায়দার আলীর উইল' এ জায়গা পেয়েছে ছোট-বড় মিলিয়ে ছাব্বিশটি গল্প। দীর্ঘদিন ধরে গল্প লিখছেন লেখক, পঞ্চাশের বেশি গল্প ছাপা হয়েছে জাতীয় দৈনিক ও সাহিত্যপত্রিকায়। গোয়েন্দা গল্প নিয়ে ব্যস্ত থাকায় এক মলাটে সব গল্প প্রকাশ করা হয়ে ওঠেনি।
সমাজ সচেতন এই লেখক নানা পরিস্থিতি আর প্রেক্ষাপটে গল্পগুলো রচনা করেছেন, তাই প্রতিটি গল্পের স্বাদে ও আঙ্গিকে আছে বৈচিত্র্য। লেখকের নিজের ভাষ্য অনুযায়ী, কলেবর নয় বরং বিষয়বস্তু বা মোটিফ ফুটিয়ে তুলতে যতটুকু জায়গা দরকার, প্রতিটি গল্পে ঠিক ততটুকুই নেওয়া হয়েছে। চলমান ঘটনার নিবিড় পর্যবেক্ষণ আর তার অনুপুঙ্খ বর্ণনা দিতেই তিনি গল্প লেখেন।
জাদু বাস্তবতা আর চৈতন্যপ্রবাহ তাঁর প্রিয় অনুষঙ্গ, ফলে সময় আর প্রেক্ষাপট এই দুইয়ের মেলবন্ধনে নির্মিত হয়েছে 'হায়দার আলীর উইল'।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |