জওহরলালের চিঠি বা পৃথিবীর ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জওহরলাল নেহেরুর লেখা 'জওহরলালের চিঠি বা পৃথিবীর ইতিহাস' এক কন্যার উদ্দেশ্যে লেখা পিতার চিঠির সংকলন। মেয়ে তখন মুসৌরীতে, আর তিনি এলাহাবাদে। দূরত্বের কারণে মুখোমুখি কথোপকথন সম্ভব নয়, তাই পৃথিবীর ইতিহাস আর নানা দেশের গল্প তিনি লিখে পাঠানোর সিদ্ধান্ত নেন চিঠিতে।
বই থেকে ইতিহাস পড়ার কথা আমরা জানি, কিন্তু মানুষের জন্মের আগে কী ছিল, সেই আদিকালের কথা জানা যায় কীভাবে? বসে বসে মনগড়া গল্প বানালে তো সত্য পাওয়া যাবে না। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নেহেরু ইতিহাসের সেই প্রাচীন উপাদানগুলোর কথা বলেছেন, যা বইয়ের লেখা ঘটনার মতোই সত্যি।
পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে সভ্যতার বিকাশ, সবকিছুই সহজ ও আকর্ষণীয় ভাষায় ফুটে উঠেছে এই চিঠিগুলোতে। ইতিহাসকে রূপকথার মতো করে শোনানোর এক অনন্য উদাহরণ এই বই।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |