স্বাধীনতা-উত্তর বাংলাদেশ (১ম খন্ড)
পিনাকী ভট্টাচার্যের 'স্বাধীনতা-উত্তর বাংলাদেশ' একটি কঠিন ইতিহাস লেখার প্রয়াস। বাংলাদেশের ইতিহাসের যে আখ্যান প্রচলিত, তা মূলত উদ্দেশ্যপ্রণোদিত, যেখানে প্রকৃত নায়কদের প্রায়ই ভিলেন আর ভিলেনদের নায়ক হিসেবে দেখানো হয়েছে। রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে যাদের সবচেয়ে বড় অবদান, তারা এই ইতিহাসে অনুপস্থিত কিংবা উপেক্ষিত। সেই মুছে ফেলা ইতিহাসের বহু ঘটনা এই বইয়ে উঠে এসেছে।
গল্পের মতো করে লেখা এই ইতিহাস পাঠককে কখনো বিস্মিত করবে, কখনো আতঙ্কিত করবে, আবার কখনো আবেগে ভাসাবে। এত রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীন রাষ্ট্রটি আজ কী কারণে প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে, তা পাঠক এখানে বুঝতে পারবেন। ইতিহাসের প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তোলা এই বইটি বাংলাদেশের অতীত ও বর্তমান নিয়ে আগ্রহী যে কারও জন্য প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | horoppa |
| সংস্করণ | : | 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9781838536886 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 487 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।