ঈগলের চোখ

by জহির খান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

জহির খানের 'ঈগলের চোখ' একটি ক্রাইম থ্রিলার, যেখানে শহরের অন্ধকারে জেগে ওঠে এক নিখুঁত, নির্মম শিকারি। সে কখনো ভুল করে না, তার শিকার বাঁচে না। এক রাতে দুই ভিন্ন প্রান্তের মানুষ, তরুণ ব্যবসায়ী অনিক হাসান ও অপরাধজগতের ভয়ংকর নাম শওকত মৃধা, গলা কাটা লাশ হয়ে পড়ে থাকে। পাশে একটি চিরকুট, "ঈগলের চোখ কখনো ভুল করে না।"

পিবিআই অফিসার রাকেশ চৌধুরী এই বার্তা আগেও দেখেছে, অন্য শহরে অন্য তিনটি খুনে। তিন বছর আগের সেই মামলা এখনো তার দুঃস্বপ্ন। এবার আবার শুরু হলো সেই খেলা। রাকেশ বুঝতে পারে, এই হত্যাকারী প্রশিক্ষিত, সে জানে শহরের গোপন পথ। প্রতিটি হত্যাই যেন তার বিচার, তার রায় মৃত্যুর মাধ্যমে কার্যকর হয়। তদন্ত এগোতে এগোতে রাকেশের নিজের জীবনও জড়িয়ে পড়ে এক ভয়ংকর জালে, যেখানে লুকিয়ে আছে তার নিজের অপরাধবোধ ও হারানো কাউকে।

কে এই ঈগলের চোখ? প্রতিটি চরিত্র সন্দেহে ঘেরা, প্রতিটি পৃষ্ঠায় রক্তের ছাপ। একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামা যায় না।

প্রকাশনী:জ্ঞানকোষ প্রকাশনী
সংস্করণ:1st Published, 2026
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:224
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all