আমার সত্যেনদা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সন্জীদা খাতুনের স্মৃতিচারণমূলক গ্রন্থ 'আমার সত্যেনদা' দেশসেবক ও কৃষকনেতা সত্যেন সেনকে নতুন আলোকে পাঠকের সামনে তুলে ধরেছে। সাহিত্য-সংস্কৃতি জগতের এই অবিস্মরণীয় নামটির জীবন ও কর্ম ছিল মানুষের মুক্তির অঙ্গীকারে উজ্জ্বল। লেখক নিজে সত্যেন সেনের স্নেহধন্য ছিলেন, তাই তাঁর ব্যক্তিত্ব ও প্রতিভার এই মূল্যায়নটি অত্যন্ত অন্তরঙ্গ ও বিশ্বস্ত।
বইটিতে সত্যেন সেনের উদার-খেয়ালি স্বভাবের পরিচয় যেমন মেলে, তেমনি তাঁর সাহিত্যকর্ম সম্পর্কেও আগ্রহ জন্মাবে পাঠকের। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীর প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর ভূমিকা নিয়ে নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছেন সন্জীদা খাতুন। পাশাপাশি পশ্চিমবঙ্গের গবেষক কানাই সামন্তের সত্যেন-মূল্যায়নও সংকলিত হয়েছে এখানে। স্মৃতিচারণ আর মূল্যায়নের এই অসাধারণ যুগলবন্দিই 'আমার সত্যেনদা'কে করে তুলেছে ব্যতিক্রমী এক আত্মীয়তার দলিল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370400 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |