আবুবকর সিদ্দিকের সাহিত্যকর্ম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মোহাম্মদ জয়নুদ্দীনের 'আবুবকর সিদ্দিকের সাহিত্যকর্ম' বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ পথিকৃৎকে নিয়ে প্রায় পাঁচ দশকের গবেষণার ফসল। লেখক আবুবকর সিদ্দিকের ব্যক্তিগত সান্নিধ্যে এসেছেন এবং তাঁর প্রকাশিত সব সাহিত্যকর্ম নিজের সংগ্রহে রেখেছেন। অথচ এসব গ্রন্থ বর্তমান বইবাজার বা পাঠাগারে একত্রে পাওয়া প্রায় অসম্ভব, পূর্ণাঙ্গ রচনাবলিও প্রকাশিত হয়নি।
এ কারণে আগ্রহ থাকলেও গবেষকদের জন্য আবুবকর সিদ্দিককে নিয়ে কাজ করা কষ্টসাধ্য ছিল। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে তাঁর সাহিত্য নিয়ে পাঠ ও গবেষণা শুরু হয়েছে, কিন্তু মূল গ্রন্থ পাওয়া গেলেও সহায়ক গ্রন্থ দুর্লভ। এই সংকট মেটাতেই ড. জয়নুদ্দীন প্রণীত এই আকর গ্রন্থটি।
বইটি সাহিত্যের ছাত্র, শিক্ষক, গবেষক এবং অনুরাগী পাঠকদের জন্য এক পরিপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে। আবুবকর সিদ্দিকের সাহিত্যকর্ম সম্পর্কে সম্যক ধারণা পেতে এটি একটি অপরিহার্য সংযোজন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846990171 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |