রবিনসন ক্রুসো বক্সসেট
❝দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো❞ এবং ❝দ্য ফারদার অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো❞–দুটো বই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড্যানিয়েল ডেফোর কালজয়ী অ্যাডভেঞ্চার উপন্যাস 'রবিনসন ক্রুসো'র বাংলায় প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ নিয়ে এই বক্সসেট। প্রথম খণ্ডে দেখা যায়, পরিবারের নিষেধ অমান্য করে স্বপ্নচারী রবিনসন সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়ে। একের পর এক ভয়াবহ ব্যর্থতার পর সে পৌঁছে যায় নির্জন এক দ্বীপে। সেখানে সাতাশ বছর একাকী জীবন কাটে তার, নানা সংকট আর প্রতিকূলতার মাঝে।
দ্বিতীয় খণ্ডে রবিনসন ইংল্যান্ডে ফিরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করে। কিন্তু সমুদ্রের ডাক তাকে আবার টেনে আনে। এবার তার অভিযান ছড়িয়ে পড়ে বাংলা থেকে চীন, রাশিয়া হয়ে সাইবেরিয়া পর্যন্ত। জল, মরুভূমি আর বরফের এই দীর্ঘ পথচলায় রোমাঞ্চের অভাব নেই।
ডেফোর লেখনী পাঠককে নিয়ে যায় দূরবর্তী অঞ্চলে, যেখানে প্রতিটি অধ্যায়ে অপেক্ষা করে নতুন চ্যালেঞ্জ। যারা অ্যাডভেঞ্চার, অস্তিত্বের লড়াই আর মানবিক সাহসের গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বক্সসেট একটি অসাধারণ সংযোজন।
| অনুবাদক | : | খালেদ নকীব |
| প্রকাশনী | : | বেনজিন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 584 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |