সালাফদের চাওয়া পাওয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চাওয়া-পাওয়ার হিসাব কষতে কষতেই যে জীবন শেষ হয়ে যায়, মানুষ তা বুঝতেই পারে না। পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি, ব্যাংক-ব্যালেন্স, গাড়ি-বাড়ি, সমাজে প্রতিষ্ঠা, আরও কত কী চাওয়া ছোট্ট এক জীবনে। রেসের ঘোড়ার মতো ছুটে চলা এই জীবনে আমরা ভুলে যাই প্রকৃত মুমিনের জীবনচিত্র কেমন হওয়া উচিত। ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহর 'সালাফদের চাওয়া পাওয়া' বইটি সেই প্রশ্নেরই উত্তর খোঁজে।
দ্বিতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত এই সালাফ দেখিয়েছেন সাহাবি ও তাবেয়িদের জীবনধারা, তাদের আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়ার দৃষ্টিভঙ্গি। বস্তুবাদী এই যুগে সালাফদের জীবনাদর্শ আমাদের জন্য এক অনন্য শিক্ষা। কীভাবে দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত রেখে আখিরাতের পথে এগিয়ে যাওয়া যায়, তারই চমৎকার চিত্র ফুটে উঠেছে এই বইয়ে।
| প্রকাশনী | : | মুহাম্মদ পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |