Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আলী মুহাম্মদ সাল্লাবির 'নুহ আ. ও মহাপ্লাবন' বইটি সৃষ্টির প্রারম্ভকাল থেকে মানুষের একত্ববাদ থেকে বিচ্যুত হওয়ার ইতিহাস বর্ণনা করে। মানুষ প্রথমে এক আল্লাহর ইবাদত করলেও সময়ের সাথে সাথে শয়তানের প্ররোচনায় তারা মূর্তিপূজায় লিপ্ত হয়।
এ অবস্থায় আল্লাহ পাঠালেন হজরত নুহ আলাইহিস সালামকে। তিনি নিজ সম্প্রদায়কে আল্লাহর বাণী শোনালেন, দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানালেন। কিন্তু তার সম্প্রদায় ছিল একরোখা ও অহংকারী। তারা রাসুলকে প্রত্যাখ্যান করল, হত্যার হুমকি দিল। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করল না।
শেষ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত শাস্তি নেমে এলো। মহাপ্লাবনে ধ্বংস হলো সবকিছু, বেঁচে গেলেন কেবল আল্লাহর নবি ও তার সঙ্গীরা। এরপর শুরু হলো নতুন সমাজ গঠনের ইতিহাস, যার ভিত ছিল একত্ববাদের ওপর। লিবিয়ার প্রখ্যাত ইতিহাসবিদ রচিত এই বইটি আমাদের হাজার হাজার বছর আগের তথ্যনির্ভর ইতিহাস জানাবে।
| প্রকাশনী | : | মুহাম্মদ পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849692539 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 624 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |