Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এনামুল হক ইবনে ইউসুফের 'শূন্যস্থান' উপন্যাসটি জীবনের সেই ফাঁকা জায়গাগুলোর কথা বলে, যা আমরা প্রায়ই উপেক্ষা করি। হাজারো কোলাহলের মাঝেও মানুষ একাকিত্ব বোধ করে, কখনো ভুলে যায় আপন সত্তাকে, এমনকি আপন রবকেও। কিন্তু আল্লাহ তাঁর সৃষ্টিকে ফিরে আসার সুযোগ দেন, কেউ ফিরে আসে, কেউ হারিয়ে যায় আঁধারের গভীরে।
দুনিয়ার তুচ্ছ বস্তুর পেছনে ছুটতে গিয়ে মানুষ নিজের সত্তাকে বিলিয়ে দেয়, অথচ ভুলে যায় যে এই সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রাফিদ, ফাতিমা, রিনি কিংবা সোহান চরিত্রদের মাধ্যমে ফুটে উঠেছে জীবনের সেই ভাঙাগড়ার কাহিনি। জীবনের শূন্যস্থান পূর্ণতা পেতে পারে কেবল আল্লাহর ভালোবাসায়, তাঁর প্রেম সাধনায়, এই সত্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উপন্যাসের মূল বক্তব্য।
| প্রকাশনী | : | মুহাম্মদ পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846994116 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |