Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ.-এর 'সালাফদের চোখে দুনিয়া' বইটি দুনিয়ার প্রকৃত স্বরূপ তুলে ধরার এক অনন্য প্রয়াস। সালাফে সালেহিনদের দৃষ্টিভঙ্গিতে দুনিয়া কী, এর মূল্য কতটুকু এবং এটির প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, তা এই গ্রন্থে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
হজরত ইসা আলাইহিস সালামের বাণী থেকে শুরু করে বিভিন্ন সালাফের উক্তি দিয়ে লেখক দেখিয়েছেন, দুনিয়া আল্লাহর নিকট কতটা তুচ্ছ। নর্দমার মৃত প্রাণী, পচা ফলমূল আর খাবারের উচ্ছিষ্টের সাথে দুনিয়ার তুলনা করে তারা আমাদের চোখ খুলে দিয়েছেন।
বইটি তাদের জন্যই, যারা দুনিয়ার মোহে ডুবে আখিরাতকে ভুলে যেতে চান না। লেখকের সংগ্রহ করা সালাফদের বাণীগুলো পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আখিরাতমুখী জীবন গঠনে এই বইটি একটি কার্যকর পাথেয় হয়ে উঠতে পারে।
| প্রকাশনী | : | মুহাম্মদ পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843466037 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |