Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আলী মুহাম্মদ সাল্লাবির 'উমাইয়া খিলাফতের ইতিহাস' ইসলামি ইতিহাসের সবচেয়ে আলোচিত-সমালোচিত অধ্যায় নিয়ে রচিত। খিলাফতে রাশিদার পর বংশীয় খিলাফতের সূচনা, জামালযুদ্ধ, সিফফিনযুদ্ধ, কারবালা ও ইমাম হুসাইনের শাহাদতের মতো ঘটনাবহুল সময়কে ধারাবাহিকভাবে বর্ণনা করেছে এই গ্রন্থ। শিয়া-খারিজিদের উত্থান, খিলাফতকেন্দ্রিক অস্থিরতা এবং ইসলাম রক্ষায় সাহাবি-তাবিয়িদের আত্মত্যাগের বৃত্তান্ত উঠে এসেছে লেখায়।
বইটিতে উমাইয়া শাসক উমর ইবনু আবদুল আজিজের সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার আদর্শও তুলে ধরা হয়েছে। ইসলামের মহান সাহাবিদের নিয়ে মিথ্যা রটনাকারীদের কল্পকাহিনির বিশ্লেষণও রয়েছে এতে। প্রামাণিক বিশ্লেষণে ইতিহাস কত সুন্দরভাবে ফুটে ওঠে, এই গ্রন্থ খুলে দেবে সেই জানালা। ইতিহাসের সত্যাসত্য জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি মূল্যবান পাঠ।
| অনুবাদক | : | মাহদি হাসান |
| প্রকাশনী | : | মুহাম্মদ পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 2400 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |