সীরাতে ইবনে কাসীর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা ইবনে কাছীর (রহ.)-এর কালজয়ী গ্রন্থ 'আল বিদায়া ওয়ান নিহায়া' থেকে সংকলিত 'সীরাতে ইবনে কাসীর' বইটি নবিজির জীবনচরিতের এক অনন্য দলিল। জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা আরব্য সমাজে রাসুলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ছিল ভোরের আলোর মতো। তাঁর মায়ামাখা স্পর্শ আর দয়ামাখা সান্নিধ্যে পাপে ডুবে থাকা মানুষগুলো পরিণত হয়েছিল সোনার মানুষে।
যে পবিত্র মানুষটি পাল্টে দিয়েছিলেন সভ্যতার গতিপথ, তাঁর জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে মণিমুক্তো। ইসলামের সুমহান ইমাম, ফকিহ ও তাফসিরশাস্ত্রবিদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাঁর সুবিখ্যাত গ্রন্থে পৃথিবীর পূর্বাপর সকল ইতিহাস ও ঘটনা গ্রন্থবদ্ধ করেছিলেন। সাড়ে ছয়শো বছর আগে রচিত সেই গ্রন্থ থেকে সীরাতের এই অংশটুকু আলাদা করে সংকলন করেছেন শাইখ মুহাম্মাদ আবু হুসাইন আবু যাহরা। নবি জীবনকে সুপরিসরভাবে জানতে ও বুঝতে চাইলে এই বই হতে পারে এক অনন্য সীরাতগ্রন্থ।
| অনুবাদক | : | আহমাদ তামজীদ |
| প্রকাশনী | : | সুকুন পাবলিশিং |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849970590 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 632 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |