Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শওকত জাওহার ও সাদিক মোহাম্মদ আলম-এর বই 'রিবা' আল কুরআনের আলোকে রিবা বা সূদের ধারণা স্পষ্ট করার চেষ্টা করেছে। কুরআনে রিবা হারাম এবং এর বিরুদ্ধে আল্লাহ ও রাসূলের যুদ্ধ ঘোষণার কথা অনেকেই জানেন, কিন্তু রিবার প্রকৃত অর্থ, কোন কোন ক্ষেত্রে রিবা আছে, আর আধুনিক অর্থনীতি রিবা ছাড়া চলে কি না, তা নিয়ে ধারণা অনেকেরই অস্পষ্ট।
বইটিতে কুরআনের রিবা সম্পর্কিত আয়াতগুলোর সমন্বিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। মানুষের প্রচলিত ভাষা ও বোঝাপড়ার ভিত্তিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে, আর মতভেদের ক্ষেত্রে কুরআনের ধারাবাহিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে।
রিবার সংজ্ঞা, বিভিন্ন পদ্ধতি ও তুলনামূলক বিশ্লেষণের পাশাপাশি রিবা নিষিদ্ধের যৌক্তিকতা এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যও আলোচিত হয়েছে। রিবার ধারণাগত দিক স্পষ্ট করে এই বইটি পাঠককে আধুনিক অর্থব্যবস্থার লেনদেন বুঝতে সহায়তা করবে।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849976417 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |